গাজীপুর, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কোণাবাড়িতে বৃহস্পতিবার রাতে আগুনে সাতটি দোকান পুড়ে গেছে।
রাত পৌনে ১টার দিকে জরুণ হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে গাজীপুর দমকল বাহিনীর কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মার্কেটে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। গাজীপুর ও টঙ্গী থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট এসে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।"
ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে বই, পোশকা তৈরি ও ওষুধের দোকান।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দমকল বাহিনীর কর্মকর্তা ধারণা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৩৪ ঘ.
bdnews24