নাটোর, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনসংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণের পর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের দাবি মানা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।
চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করতে চান জানিয়ে তিনি বলেন, "ইউনিয়ন পরিষদ ফোরামের দাবির সঙ্গে আমি একমত নই। তারা গত আড়াই বছরে এ দাবি করেননি। অথচ যখনই আমরা নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছি তখন তারা এ ধরনের দাবি করছেন।"
রোববার সন্ধ্যায় নাটোরের লালপুরে নির্বাচন কমিশনের কম্পিউটার সার্ভার স্টেশন স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি মনে করেন, ইউনিয়ন পরিষদ ফোরামের দাবিটি নির্বাচন পেছানোর অজুহাত মাত্র।
সিইসি বলেন, "এ মাসের মাঝামাঝি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এই নির্বাচনের অনুষ্ঠানের পরপরই ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এরপর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।"
আগামী ডিসেম্বরের মধ্যে সারাদেশে নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন স্থাপনের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সার্ভার স্টেশন পরিদর্শনের সময় সিইসির সঙ্গে আরো উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম হোসেন, জেলা প্রশাসক মজিবুর রহমান, উপনির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মুসা প্রমুখ।
এর আগে পাবনার বিভিন্ন উপজেলায় সার্ভার স্টেশন স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় শামসুল হুদা বলেন, চলতি বছর মে মাসের প্রথম সপ্তাহে ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) অনুষ্ঠানে কমিশন কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, তিনি পাবনার বেড়া, সাঁথিয়া ও আটঘরিয়া উপজেলায় সাভার স্টেশনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।
সিইসি বলেন, "স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে সরকার। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচন প্রস্তুতির সব কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয় করে থাকে।"
সিইসির সঙ্গে ছিলেন সার্ভার স্টেশন প্রকল্পের কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনও জানিয়েছিলেন, দেশের উপকূলীয় এলাকার ১০ জেলায় মে মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান ইউপি নির্বাচন করা হবে।
প্রায় চার হাজার ইউপি'র মেয়াদী উত্তীর্ণ হয়ে গেছে স
bdnews24