পাবনা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন চলতি বছর মে মাসের প্রথম সপ্তাহে ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।
তিনি বলেন, "এ জন্য কমিশন কাজ করছে।"
রোববার পাবনার বেড়া, সাঁথিয়া ও আটঘরিয়া উপজেলার নির্বাচন কমিশনের কম্পিউটার সাভার স্টেশনের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কথা বলেন।
তিনি বলেন, "স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে সরকার। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন প্রস্তুতির সব কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয় করে থাকে।"
এর আগে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনও জানিয়েছিলেন, দেশের উপকূলীয় এলাকার ১০ জেলায় মে মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান ইউপি নির্বাচন করা হবে।
প্রায় চার হাজার ইউপি'র মেয়াদী উত্তীর্ণ হয়ে গেছে স
bdnews24