২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুটের মালসহ ৩ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরে লুটের মালসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 10:38 AM

Updated : 24 Aug 2022, 06:40 PM

গাজীপুর, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে লুটের মালসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে গাজীপুর সদর উপজেলার কামারজুরি এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর দক্ষিণপাড়ার জামাল হোসেন ওরফে সবুজ (২২), নীলফামারীর জলঢাকার জুয়েল (২৮) ও পিরোজপুরের নাজিরপুর এলাকার সেলিম (২৪)। এসআই শহিদুল সাংবাদিকদের জানান, রাত দেড়টার দিকে গাজীপুর সদরের কামারজুরি মধ্যপাড়া এলাকার সানাউল্লাহর বাড়িতে ১২-১৩ জনের ডাকাতদল হনা দেয়। তারা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে আলমারী থেকে দুটি স্বর্ণের আংটি, তিন হাজার টাকা, এক জোড়া রুপার নুপূর, ৫-৭ হাজার টাকার সিটি গোল্ডের অলঙ্কার ও তিনটি মোবাইল ফোন সেট লুট করে বলে ওই পরিবারের সদস্যরা পুলিশকে জানায়। ডাকতি শেষে পালানোর সময় পুলিশ এলাকাবাসীর সহায়তায় তিন ডাকাতকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়। সবুজের কাছ থেকে লুটের এক জোড়া রুপার নুপূর ও সিটি গোল্ডের অলঙ্কার উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৯ ঘ.