২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

লিবিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমানকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 02:42 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমানকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার একথা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিবিয়ায় বাংলাদেশ শ্রমিক নিয়োগ সংক্রান্ত জটিলতার কারণে মোস্তাফিজুর রহমানকে ফিরে আসতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০৪২ঘ.