২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৪ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে চার রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে বাগেরহাটের আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 07:09 PM

Updated : 24 Aug 2022, 06:33 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে চার রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে বাগেরহাটের আদালতে। বুধবার মোরেলগঞ্জ উপজেলার খারুইখালি গ্রামের শাহ জামাল খান বাদী হয়ে মামলাটি করেন জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মো. রাকিবুল ইসলামের আদালতে। আদালত মামলাটিকে এজাহার হিসেবে নিতে মোরেলগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন, খারুইখালি গ্রামের নূরু জমাদ্দার (৬৪), আজিজ শেখ (৬৫), তার ভাই মন্টু শেখ (৬৪) এবং দেবরাজ গ্রামের আব্দুল মজিদ খান (৬২)। বাদী এজাহারে বলেন, তার দাদা সেরেস্তালি খান ও বাবা রহমান আলী খান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৭১ সালের ২৪ নভেম্বর গভীর রাতে আসামিরা দরজা ভেঙে তাদের ঘরে ঢুকে তার দাদা ও বাবাকে ধরে নিয়ে যায়। পরে বাড়ির কাছে দুটি গাছের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা করে। মোরেলগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ বলেন, মামলাটি এখনও থানায় পৌঁছায়নি। পৌঁছালে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.