নয়াদিল্লী প্রতিনিধি
নয়া দিল্লি, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মধ্যে দিয়ে নতুন সড়ক রুটে বাংলাদেশে পণ্য রপ্তানি শুরু করেছে ভুটান।
প্রায় ৮ হাজার তিনশ' কিলোগ্রাম ভুটানি কমলালেবু নিয়ে তিনটি ট্রাক ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যের ডাউকি সীমান্ত পার হয়ে সিলেটে প্রবেশ করে।
গত মাসে বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে ডাউকি-তামাবিল স্থল বন্দর ট্র্যানজিটের জন্য ব্যবহারে সম্মতি প্রতিষ্ঠিত হওয়ার পর এ পথে ভুটান থেকে পাঠানো প্রথম পণ্য সরবরাহ ছিল এটি।
এর আগে ভুটান থেকে সড়কপথে বাংলাদেশে পণ্য পৌঁছাতে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সীমান্ত ব্যবহার করতে হতো ভুটানের রপ্তানিকারকদের।
ভুটান এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুংপা তানটিন বলেন, নতুন এই রুট ভুটান থেকে বাংলাদেশে পণ্য সরবরাহের পথের দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে।
তিনি বলেন, এর আগে পণ্যবাহী ট্রাকগুলোকে ভুটানের পূর্বাঞ্চল থেকে পশ্চিমবঙ্গ হয়ে প্রায় ৪৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসতে হতো। নতুন রুটে এ পথ ২৮০ কিলোমিটারে নেমে এসেছে। সেই সঙ্গে পরিবহন খরচও কমে এসেছে।
ভুটানে প্রতিবছর প্রায় এক লাখ টন কমলালেবু উৎপাদিত হয় বাংলাদেশ যার অন্যতম বড় ক্রেতা।
ব্যবসায়ী নেতা তানটিন বলেন, বাংলাদেশে ভুটানি কমলালেবুর চাহিদা বাড়ছে। নতুন রুটে এদেশের বাজারে আরো দ্রুত কমলালেবু রপ্তানি করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভুটানি রপ্তানিকারকরা এই রুটে আদাসহ অন্যান্য কৃষিপণ্যও বাংলাদেশে রপ্তানি করতে আগ্রহী বলে জানান তানটিন।
বাংলাদেশ-ভারত সীমান্তের ডাউকি-তামাবিল স্থলবন্দরে সুযোগ-সুবিধা উন্নয়নের ব্যাপারে স
bdnews24