২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের চাকায় পিষ্ট স্কুলশিক্ষার্থী

বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের এক শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 07:15 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের এক শিক্ষার্থী। বুধবার সকালে নিহত ওই শিক্ষার্থীর নাম হামীম শেখ (৬)। সে ওই স্কুলের বাংলা মাধ্যমে কেজি শাখায় পড়তো। পুলিশ জানায়, সকাল ১১টার দিকে স্কুলের সামনেই দুর্ঘটনায় হামীম মারা যায়। দুর্ঘটনায় হামীমের মা সোনিয়া শেখও আহত হয়েছেন। তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (রমনা জোন) নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হামীম ও তার মা স্কুলের সামনে একটি বাসে উঠতে গেলে পা পিছলে পড়ে যায়। ওই সময় চাকায় পিস্ট হয়ে হামীমের মৃত্যু হয়।" দুর্ঘটনার পর স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ করলে কাকরাইল মসজিদ থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে গাড়ি চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে পৌনে ১২টার দিকে তারা সড়ক ছেড়ে দেয়। দুর্ঘটনার পর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল বুধবার ছুটি হয়ে যায়। বি সেকশনের ছাত্র হামীম তার বাবা-মা'র একমাত্র সন্তান। তার বাবার নাম মোতালেব শেখ। তাদের বাসা সূত্রাপুরের সুড়িটোলায়। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/আরএ/এমআই/১৩০০ ঘ.