ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরির বয়স সীমা বাড়ানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাওয়া মুক্তিযোদ্ধা কর্মকর্তারা কাজে যোগ দিতে শুরু করেছেন।
তবে এক্ষেত্রে তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যয়নপত্র জমা দিতে হচ্ছে।
গত বছরের ৩১ ডিসেম্বর সংস্ত্রাপন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের চাকরির বয়স দুই বছর বাড়ানো হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের কয়েকটি আদেশে মঙ্গলবার বলা হয়, অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) থাকা অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও আবু বকর সিদ্দিক কাজে যোগ দিয়েছেন। তাদের এলপিআর আদেশ বাতিল করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে।
অন্যদের মধ্যে কাজে যোগ দিয়েছেন- এলপিআর-এ থাকা যুগ্মসচিব আবদুল আজিজ, নাজমুল হাই, নূরুল ইসলাম, কামাল উদ্দিন ভূঁইয়া, শফীকুল ইসলাম খান এবং এসএম আবদুল ওয়াহাব মিয়া।
তাদেরর ওএসডি যুগ্ম-সচিব হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়ে নিয়োগ করা হয়েছে।
উপসচিব কামাল উদ্দিন আহমেদ, মোহা. জাহাংগীর হোসেন এবং এম আশরাফ আলী খলিফার আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্থাপন মন্ত্রণালয় এলপিআর বাতিল করে তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি উপসচিব) পদে নিয়োগ করা হয়।
এদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নোয়াব আসলাম হাবিবকে একই জেলার আলী কদম, নোয়াখালীর সেনবাগের ইউএনও মোহাম্মদ শামীম সোহেলকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সচিব একেএম শাহাবুদ্দিনকে সুনামগঞ্জের দোয়ারাবাজারের ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
বান্দরবানের আলীকদমের ইউএনও মোহাম্মদ হোসেন ভূঁইয়াকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/২১০৫ ঘ.
bdnews24