২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ত্রাণ বিতরণে অনিয়মের মামলায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতুব্বরকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 11:27 AM

Updated : 24 Aug 2022, 06:33 PM

পটুয়াখালী, ফ্রেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণ বিতরণে অনিয়মের মামলায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতুব্বরকে পুলিশ গ্রেপ্তার করেছে। কলাপাড়া ফেরিঘাট থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তাকে গ্রেপ্তার করা হয়। শহীদ মাতুব্বর বিএনপির উপজেলা কমিটির সহ-সভাপতি। কলাপাড়া থানার ওসি ইসাহাক আলী বলেন, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে ২০০৮ সালে পটুয়াখালী সদর থানায় দায়ের করা একটি মামলায় শহীদ মাতুব্বরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এদিকে বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি এবিএম মোশারেফ হোসেন বলেন, হয়রানি করতেই মামলাটি দায়ের করা হয়েছে। এটি একটি রাজনৈতিক মামলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৩ ঘ.