২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতাকে অপহরণের চেষ্টা জঙ্গিদের

নাটোরে আওয়ামী লীগের এক নেতাকে অপহরণের সময় সাত জঙ্গিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 09:12 AM

Updated : 24 Aug 2022, 06:33 PM

নাটোর, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে আওয়ামী লীগের এক নেতাকে অপহরণের সময় সাত জঙ্গিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) সদস্য। তারা সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব ওরফে বাদশাকে অপহরণের চেষ্টা চালিয়েছিলো। এদিকে আটকদের মধ্যে দু'জন এবং বাদশার মধ্যে জমজিমা নিয়ে আদালতে মামলা রয়েছে বলেও জানা গেছে। সিংড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, সোম