২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির এজলাস ভাঙচুর মামলার রায় বুধবার

প্রধান বিচারপতির এজলাস কক্ষ ভাঙচুর সংক্রান্ত রাষ্ট্রদ্রাহিতা মামলায় ৩ ফেব্র"য়ারি রায় ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 01:18 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি, ০১ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতির এজলাস কক্ষ ভাঙচুর সংক্রান্ত রাষ্ট্রদ্রাহিতা মামলায় ৩ ফেব্র"য়ারি রায় ঘোষণা করা হবে। সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানির সময় ২০০৬ সালের ৩০ নভেম্বর ওই ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার বিকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ এন এম বসির উল্লাহ রায় ঘোষণার এ দিন ধার্য করেন। এর আগে অভিযুক্ত দুই আইনজীবীর আত্মপক্ষ সমর্থন এবং যুক্তিতর্ক শুনানি হয়। এ সময় বিচারক অভিযুক্ত আইনজীবী সুব্রত চৌধুরী এবং আওসাফুর রহমান নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। মামলাটিতে রাষ্ট্রপক্ষে ১৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তবে অভিযুক্তরা নিজেদের পক্ষে কোনো সাক্ষ্য দেননি। এর আগে মামলার বাদী সুপ্রিম কোর্টের তৎকালীন কিপার রফিকুল ইসলাম মামলাটি প্রমাণ করতে নিজের পক্ষে সাক্ষ্য না দিলে রাষ্ট্র পক্ষের আইনজীবীরা তাকে 'বৈরী' ঘোষণা করে জেরা করেন। রাষ্ট্রপক্ষের অন্য ছয় সাক্ষীও ঘটনা নিজের চোখে দেখেননি এবং সেদিন আদালতে কি হয়েছিল তা বলতে পারবেন না বলে সাক্ষ্য দেন। শাহবাগ থানায় দায়ের করা এ মামলায় সুব্রত চৌধুরী, আওসাফুর ছাড়াও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ড. কামাল হোসেন, ব্যারিস্টার তানিয়া আমীর, ব্যরিস্টার আমীর উল ইসলাম, অ্যাডভোকেট সুব্রত সাহা ও অ্যাডভোকেট খসরুজ্জামানকেও আসামি করা হয়। গত বছরের ৬ জানুয়ারি শাহবাগ থানার উপপরিদর্শক নাজিম মোল্লা শুধু সুব্রত এবং আওসাফুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তবে অভিযুক্তরা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক দাবি করে এ থেকে অব্যাহতির আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৯১৫ঘ.