ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কাজের দরপত্র ভাগাভাগি নিয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে এলজিইডি কার্যালয়ের সামনে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি হামিদুল ইসলাম।
তিনি জানান, আবারো সংঘর্ষ এড়াতে শহরে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন- জেলা ছাত্রলীগের সহ সভাপতি হেলাল উদ্দিন (৩২), সদস্য মেহেদী হাসান (৩০) ও ঠিকাদার মামুন মিয়া (৩৫)। প্রতিপক্ষের কুড়ালের আঘাতে তারা আহত হন।
এর মধ্যে হেলাল ও মেহেদীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং মামুনকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, কাজের ভাগাভাগি নিয়ে এলজিইডি কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবদুর রশিদের কক্ষে প্রথমে দু'গ্র"পের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
হাসপাতালে চিকিৎসাধীন হেলাল সাংবাদিকদের জানান, প্রায় এক মাস আগে নবীননগরে একটি সেতু নির্মাণের কার্যাদেশ পান তিনি। আজ (সোমবার) দুপুরে এলজিইডর সহকারী প্রকৌশলী আবদুর রশিদের কক্ষে প্রতিপক্ষের লোকজন তার কাছে এক লাখ টাকা দাবি করে। তবে কারা তার কাছে টাকা চেয়েছে সেটা তিনি জানাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৫ ঘ.
bdnews24