২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কদ্বীপের পুলিশ বক্স উচ্ছেদে ডিসিসি'র অভিযান

সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়কদ্বীপ থেকে পুলিশ বক্স উচ্ছেদ শুরু করেছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 05:29 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়কদ্বীপ থেকে পুলিশ বক্স উচ্ছেদ শুরু করেছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান শুরু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ডিসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপিন কুমার সাহা। ইতিমধ্যে গুলিস্তানের গোলাপশাহ মাজার ও হাইকার্ট সংলগ্ন পুলিশ বক্স উচ্ছেদ করা হয়েছে। রাত সোয়া ১১টায় বিপিন কুমার বিডিনিউজের সঙ্গে কথা বলার শাহবাগের পুলিশ বক্স উচ্ছেদ কার্যক্রম চলছিলো। তিনি বলেন, "আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে এ উচ্ছেদ কার্যক্রম চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২৩১৪ ঘ.