২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্গাচাষীদের সংবর্ধনা, ১৫ জনকে পুরস্কার

দেশে প্রথমবারের মতো বর্গাচাষীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া ফসল উৎপাদনে কৃতিত্বের জন্য ১৫ জন বর্গাচাষীকে সনদ ও পুরস্কার দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 03:37 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মতো বর্গাচাষীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া ফসল উৎপাদনে কৃতিত্বের জন্য ১৫ জন বর্গাচাষীকে সনদ ও পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও বেসরকারি সংস্থা ব্র্যাক এর আয়োজনে বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা আর্মি স্টেডিয়ামে ১৪টি জেলার প্রায় ১০ হাজার বর্গাচাষীকে এ সংবর্ধনা দেওয়া হয়। সকাল ১১টার দিকে বর্গাচাষীদের নিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে অতিথিদের বক্তৃতাপর্ব শেষে ১৫ জন চাষীকে ফসল উৎপাদনে কৃতিত্বের জন্য সনদ দেওয়া হয়। এছাড়া পুরস্কার হিসাবে তাদের প্রত্যেককে একটি করে রঙিন টেলিভিশন দেওয়া হয়। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, "সরকার কৃষকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কৃষক ইচ্ছে করলেই সেই হাত ধরে উপড়ে উঠতে পারবে।" কৃষকদের পানির চেয়ে কম দামে সার দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, "আমাদের সরকারের উন্নয়ন কৌশলের প্রধান ভিত্তিই হলো গ্রাম ও কৃষি। আমরা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। "শুধু খাদ্যশষ্যই (চাল ও গম) নয়, শাক-সবজি, ফল, গবাদি পশুসহ সব ধরণের কৃষি ব্যবসাকেও প্রাধান্য দিচ্ছি।" অর্থমন্ত্রী বলেন, "কৃষি পণ্যের বিপণনের জন্য বাজারের স