মেহেরপুর, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী বাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ দুটি সাটর গান উদ্ধার করেছে র্যাব।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাসটিতে এ তল্লাশি চালানো হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন মেহেরপুর র্যাব-৬ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, "কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী বাসটির একটি সিটের নিচ থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় গুলিসহ অস্ত্র দুটি উদ্ধার করা হয়। অস্ত্রগুলোর বাহকদের পাওয়া যায়নি।"
র্যাব কর্মকর্তা জাহিদুল জানান, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে কোনো সন্ত্রাসী চক্র এসব অস্ত্র মেহেরপুরে আনছিলো বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১০৩ ঘ.
bdnews24