ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১ ডিসেম্বর রাতে 'থার্টি ফার্স্ট নাইট' উদ্যাপনের সময় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকায় আড়াই হাজার র্যাব সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া এ উপলক্ষ্যে সারা দেশে গোয়েন্দা কার্যক্রম ও অভিযান জোরদার করা হয়েছে।
বুধবার র্যব সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাবের জনসংযোগ বিভাগের পরিচালক কমান্ডার মো. সোহায়েল জানান, এ উপলক্ষ্যে সারাদেশে প্রায় পাঁচ হাজার পাঁচশ (ঢাকায় দু'হাজার পাঁচশ, ঢাকার বাইরে তিন হাজার) র্যাব সদস্য মোতায়েন করা হবে।
সোহায়েল জানান, ইংরেজি নববর্ষকে স
bdnews24