২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বয়লার বিস্ফোরণে নিহত ৪

রংপুরে একটি সিগারেট কোম্পানির বয়লার বিস্ফোরণে এক মহিলাসহ চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয় ২৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 02:17 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

রংপুর, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে একটি সিগারেট কোম্পানির বয়লার বিস্ফোরণে এক মহিলাসহ চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয় ২৭ জন। মঙ্গলবার বিকালে শহরতলীর নজিরেরহাট গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন- রাধাকৃষ্ণপুর গ্রামের রোজিনা ও হারাগাছ গ্রামের মাহাবুব। বাকি দু'জনের পরিচয় জানা জায়নি। গুরুতর আহত ১৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল পৌনে ৫টার দিকে এসভি সিগারেট কোম্পানির বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলে রোজিনা মারা যান। হাসপাতালে মারা যান বাকি তিনজন। হাসপাতালে রয়েছেন- আবু বক্কর (২৬), মাহাবুল (২৬), রাশেদুল (২০), লুৎফর রহমান (২৮), আজিম উদ্দিন (২১), সুমন (১৯), সেফারুল (২০), বাবলা (২৯), সখিনা বেগম (২০), শেলী বেগম (২১), শ্যমলী বেগম (৩০), রোকসানা বেগম (২৪), সালিমা বেগম (২৬) ও রেজিনা বেগম (২৫)। বাকিদের নাম জানা যায়নি। তাদের সবার বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায়। বিস্ফোরণের সময় অর্ধশতাধিক শ্রমিক সেখানে কাজ করছিল। তবে বয়লারটি বিস্ফোরণের কারণ জানা যায়নি বলে জানান ওসি হায়দার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০১০ ঘ.