২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে এক মহিলা মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 09:00 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

গাজীপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে এক মহিলা মারা গেছে। রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজেন্দ্রপুর স্টেশনের আধা কিলোমিটার দক্ষিণে সকাল ৮টার দিকে ঢাকাগামী একটি ট্রেনের নীচে পড়ে ওই মহিলা মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স হবে আনুমানিক ৩৫ বছর। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪৫৯ ঘ.