২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার এলাকা অবরোধ করেছে জনতা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 06:25 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার এলাকা অবরোধ করেছে জনতা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর অন্যত্র নির্মাণের দাবিতে ক্ষতিগ্রস্ত জমি মালিক ও জনতা সোমবার সকাল ১০ টার দিকে শ্রীনগরের ষোলঘর থেকে নিমতলী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা অবরোধ করে। তারা মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে। ৩০ হাজারেরও বেশি লোক এই বিক্ষোভে যোগ দিয়েছে। এখানে বিমান বন্দর বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরে যাবে না বলে ঘোষণা দিয়েছে। শ্রীনগর থানার ওসি মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাজার হাজার লোক রাস্তা অবরোধ করেছে। এর ফলে এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা অবরোধের কারণে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়েছে। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ওসি বলেন, "পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সে লক্ষে স্থানীয় প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১২৩৭ ঘ.