২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি পাচারকারীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান

বিদেশ ভ্রমণের অর্থিক ক্ষমতা নেই-এমন ব্যক্তিদেরকে গলাকাটা পাসপোর্ট ও ভ্রমণ ভিসায় বিদেশে পাচারের সঙ্গে জড়িত জনশক্তি রপ্তানিকারক ও ট্রাভেল এজেন্সিগুলোর তালিকা তৈরি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশ ভ্রমণের অর্থিক ক্ষমতা নেই-এমন ব্যক্তিদেরকে গলাকাটা পাসপোর্ট ও ভ্রমণ ভিসায় বিদেশে পাচারের সঙ্গে জড়িত জনশক্তি রপ্তানিকারক ও ট্রাভেল এজেন্সিগুলোর তালিকা তৈরি করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর তৈরি করা এ তালিকায় শতাধিক প্রতিষ্ঠানের নাম রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগরিই সাড়াশি অভিযান চালাতে যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। এই টাস্কফোর্সের প্রধান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আসাদুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, যাদের বিদেশ ভ্রমণের আর্থিক ক্ষমতা নেই, এমন ব্যক্তিদের বিদেশে পাঠানোর সঙ্গে কিছু এজেন্সি জড়িত। এদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এসব নাম যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তিনি বলেন, "র‌্যাবসহ বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ টাস্কফোর্সে রয়েছেন। তাদের সকলকে সঙ্গে নিয়ে কঠোর অভিযান চালানো হবে। প্রতারণার মাধ্যমে দরিদ্র ও নিরীহ মানুষকে পাচারের সঙ্গে জড়িত পুরো চক্রকে এ প্রক্রিয়ায় আটক করা হবে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে রোববার এই টাস্কফোর্সের সভায় মাঠ পর্যায়ে অভিযান জোরদার করাসহ এ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করা হয় বলে তিনি জানান। সভায় উপস্থিত বিএমইটি'র একজন কর্মকর্তা জানান, মানব পাচারের সঙ্গে জড়িত জনশক্তি রপ্তানিকারক বা ট্রাভেল এজেন্সিগুলোর পূর্ণাঙ্গ তালিকা হাতে পেয়েছে টাস্কফোর্স। পুলিশের বিশেষ শাখা (এসবি) এই তালিকা তৈরি করেছে। তালিকাভূক্ত প্রতিষ্ঠানগুলোর গত পাঁচ বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন বছরের শুরুতেই অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে অকারণে কোন প্রতিষ্ঠান যাতে হয়রানির শিকার না হয়, সেদিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে। ওই কর্মকর্তা জানান, বাংলাদেশি কর্মীরা অন-অ্যারাইভাল ভিসায় মালয়েশিয়া, লিবিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্র"নাই, মালদ্বীপ যাচ্ছে। এরা অবৈধ অভিবাসী হয়ে পড়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। গত আট মাসে এই ভিসায় যাওয়া দেড়শ যাত্রীকে ওইসব দেশে আটক করার পর ফেরত পাঠানো হয়েছে। এতে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। টাস্কফোর্সের প্রধান আসাদুল ইসলাম জানান, স