২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালু তোলার সময় গ্রেপ্তর ১০

মাদারীপুরে আড়িয়াল খাঁ ও কুমার নদীতে বালু তোলার সময় ১০ জনকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যামাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

মাদারীপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে আড়িয়াল খাঁ ও কুমার নদীতে বালু তোলার সময় ১০ জনকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যামাণ আদালত। রোববার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফের ভ্রম্যামাণ আদালত দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযানে পাঁচটি ড্রেজার মেশিনও আটক করে। ম্যাজিস্ট্রেট আবদুর রউফ বলেন, ড্রেজার মালিকদের এক লাখ চল্লিশ হাজার টাকা করে জরিমানা করে ড্রেজারগুলো ছেড়ে দেওয়া হয়েছে। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট শামীম সরকার বলেন, আড়িয়াল খাঁ ও কুমার নদী থেকে অধৈবভাবে বালু তোলার সময় সিদ্দিক বেপারী (৩৮), আবদুল হক হাওলাদার (২৮), মো. সবুজ ঘরামী (৩৫), কামাল খাঁ (২৬), তরিকুল ইসলাম (২৫), রনি বেপারী (২৭), সোহরাব শিকদার (২৮), বাচ্চু হাওলাদার (২৫), মো.কামাল হাওলাদার (২৬) ও মো. ইমরান দেওয়ানকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.