২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ঘুষ দেওয়ার সময় আটক

চাঁদপুরে উপকূল রক্ষী বাহিনীকে (কোস্টগার্ড) ঘুষ দিতে দেওয়ার সময় ৫০ হাজার টাকাসহ এক ব্যক্তি আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 11:05 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

চাঁদপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে উপকূল রক্ষী বাহিনীকে (কোস্টগার্ড) ঘুষ দিতে দেওয়ার সময় ৫০ হাজার টাকাসহ এক ব্যক্তি আটক করা হয়েছে। রোববার দুপুর ১টার দিকে শহরের স্টেডিয়াম রোড এলাকা থেকে র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে তাকে আটক করে। আটক মিজানুর রহমানের (৪৫) বাসা শহরের ম্যাচ ফ্যাক্টরি এলাকায়। এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন গাজী। র‌্যাব-১১ এর উপসহকারী পরিচালক (ডিআইডি) গোলাম রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীতে অবাধে জাটকাসহ অন্যান্য মাছ ধরতে ওই ব্যবসায়ী কোস্টগার্ডকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে। চাঁদপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার বলেন, "মিজানুর বর্তমানে থানা হাজতে রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭০৩ ঘ.