২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলতাফের লাশ ঢাকায় পৌঁছেছে

আফগানিস্তানে নিহত কাজী আলতাফ হোসেনের মৃতদেহ ঢাকায় পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 08:54 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে নিহত কাজী আলতাফ হোসেনের মৃতদেহ ঢাকায় পৌঁছেছে। রোববার দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বলে বিমানবন্দরের অনুসন্ধান শাখা জানিয়েছে। লাশ নিতে বিমানবন্দরে ছিলেন নিহতের শ্যালক মো. সোহেল। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তা এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আলতাফের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আলতাফ সামহোয়ান কর্পোরেশনের অধীনে আফগানিস্তানে একটি নির্মাণ শিবিরে কাজ করতেন। গত ১৭ ডিসেম্বর বলখ্ প্রদেশের মাজার শরিফের কাছের ওই নির্মাণ শিবিরে তাকে হত্যা করে একদল বন্দুকধারী। ওই সময়ে আলতাফের সহকর্মী আরো পাঁচ বাংলাদেশিকে অপহরণ করে এক দল বন্দুকধারী। অপহৃতদের উদ্ধারে সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএসজেড/এআরআর/আরএ/এমআই/১৪৫৫ ঘ.