নড়াইল, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কারের দাবিতে নড়াইল-যশোর সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিকরা।
শনিবার ভোর থেকে শুরু হওয়া এ ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
যশোর আন্তঃজেলা বাস সিন্ডিকেট (আইডিবিএস) এর সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার এ রুটে দু'টি বাস দুর্ঘটনার পর শ্রমিকরা ধর্মঘট শুরু করে।"
তিনি জানান, দীর্ঘদিন ধরে নড়াইল-যশোর সড়কটি সংস্কারের দাবি জানালেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এ সড়কের বিভিন্ন স্থান ভেঙে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া-বাসপুর সড়কে গত পাঁচ দিন ধরে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাঈদুর রহমান বাসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সড়ক দুর্ঘটনায় কাশিয়ানী এমএ খালেক ডিগ্রি কলেজের ছাত্রলীগ নেতা মো. হায়দার আলী মোল্ল
bdnews24