নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে যুবক হাউজিং সোসাইটির চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার হায়াৎ আলী শেখের ছেলে ইমাম হাসান মামুন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন- যুবক হাউজিং সোসাইটির চেয়ারম্যান হাবিবুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদুর রহমান, পরিচালক মাসুদ পারভেজ, মো. আলী, নূরুল ইসলাম ও রাশিদা বেগম।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় অভিযোগ করা হয়েছে- নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত যুবক হাউজিং জমি দেওয়ার কথা বলে তার কাছ থেকে কিস্তিতে ২৭ লাখ টাকা নেয়।
কিন্তু জমি না দিয়ে আসামিরা টাকা আত্মসাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24