গাইবান্ধা, ২১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার খাটাখালি বালুয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ ও র্যাব।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তারাজুল ইসলামকে (৩৫) দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
তারাজুল গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, মটরসাইকেলসহ তারাজুলকে আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী তার শোয়ার ঘরের পিছনে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় পিস্তলটি।
পিস্তলটি ইটালির তৈরি বলে তিনি জানান।
এসআই আরো জানান, এ ব্যাপারে র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) নাসির উদ্দিন বাদি হয়ে অস্ত্র আইনে থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৫ ঘ.
bdnews24