২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত

পাবনায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) এক আঞ্চলিক নেতা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 05:25 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

পাবনা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) এক আঞ্চলিক নেতা নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার বারারা গ্রামে ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে র‌্যাব জানিয়েছে। নিহতের নাম আনিছুর রহমান (৪৫)। র‌্যাবের পাবনা ফাঁড়ির উপ-অধিনায়ক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাবের একটি দল বারারা গ্রামে অভিযানে যায়। চরমপন্থীরা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের 'বন্দুকযুদ্ধে' আনিছুর নিহত হয় বলে র‌্যাব জানিয়েছে। তারা বলেছে, নিহতের বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় হত্যার অভিযোগে চারটিসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রাইফেল, একটি রিভলবার ও দুটি বন্দুক উদ্ধার করা হয়েছে বলেও র‌্যাব জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.