রাঙামাটি, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোসল করতে নেমে কাপ্তাই হ্রদে ডুবে সোমবার এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত তানভীর আহম্মদ নরসংদী জেলার নরসিন্দুরপুর এলাকার আব্দুর রউফের ছেলে। সে অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
রাঙামাটি কোতয়ালি থানার উপ-পরিদর্শক সাব্বির আহমদ বলেন, দুপুর ১টার দিকে আরো কয়েকজনের সঙ্গে তানভীর কেরানিপাহাড় এলাকায় বটগাছ ঘাটে হ্রদের গোসল করতে যায়।
হ্রদে নামার পর হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। এ সময় সঙ্গীদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে দমকলের ডুবুরি এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
তানভীরের স্বজনরা জানিয়েছেন- শনিবার নানা-নানীর সঙ্গে তানভীর রাঙামাটি শহরের পুলিশ লাইন এলাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.
bdnews24