২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিরিট পানে দুজনের মৃত্যু

ফেনীর পরশুরাম উপজেলায় রেক্টিফাইড স্পিরিট পান করে দুজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 12:11 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ফেনী, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর পরশুরাম উপজেলায় রেক্টিফাইড স্পিরিট পান করে দুজন মারা গেছে। পুলিশ জানায়, রোববার রাতে উপজেলা সদরের উত্তর বাজার এলাকায় স্পিরিট পান করার পর তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তাদের মৃত্যু হয়েছে। মৃত দুই ব্যক্তি হলেন- পরশুরাম পৌর এলাকার কোলাপাড়া গ্রামের জয়নাল আবেদীন (৪৫) ও উত্তর বাজার এলাকার ভ্যানচালক মঞ্জিল মিয়া (৪০)। পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সন্ধ্যার দিকে তারা উত্তর বাজার এলাকায় নদীর পাড়ে বসে স্পিরিট পান করে। মঞ্জিলের স্ত্রী করুনা আক্তার সাংবাদিকদের জানান, তাদের বাড়ি নেত্রোকোনার বারহাট্টা উপজেলার শেওতা গ্রামে। তার স্বামী নিয়মিত মাদক সেবন করতেন। পরশুরাম থানার ওসি আলী আরশাদ জানান, বিষাক্ত স্পিরিট পান করে দুই ব্যক্তির মারা যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৬ ঘ.