২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিচাপায় নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় পাহাড় কেটে ঘর নির্মাণের সময় মাটি চাপা পড়ে ময়না বেগম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 07:43 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় পাহাড় কেটে ঘর নির্মাণের সময় মাটি চাপা পড়ে ময়না বেগম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ময়না বেগমের স্বামী আবদুল বারেক (৬০) ও মেয়ে রোকসানা (২৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে আমবাগান এলাকার নালাপাড়া ৩ নম্বর গলিতে ঘর নির্মাণের জন্য পাহাড় কাটছিলো ময়না বেগমের পরিবার। এসময় ওই তিনজন মাটি চাপা পড়ে। তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু এর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত তিনজনেক সকাল ১১ টা ৪৫ মিনিটে হাসপাতালে আনা হয়। পাহাড় কেটে ঘর নির্মাণের সময় তারা মাটি চাপা পড়ে। জহিরুল জানান, চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় ময়না মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৩৪০ ঘ.