২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালিত

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৩০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 01:24 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

টাঙ্গাইল, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৩০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও তার রূহের মাগফিরাত কামনা, দোয়া ও মোনাজাত করেন। এছাড়া মওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পক্ষ থেকে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের মসজিদে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৮৮০ সালের এদিন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেন। স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়াসহ সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তিনি আজীবন লড়ে গেছেন। ১৯৭৩ সালের ১৭ নভেম্বর তিনি টাঙ্গাইলের সন্তোষে নিজ বাড়িতে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২১ ঘ.