মাদারীপুর, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন।
নিহত মিজানুর রহমান লিটন (৩৫) মাদারীপুর সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সরকারি নাজিমউদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মটর সাইকেল আরোহী লিটন কালকিনির খালেকের মোড় এলাকায় শনিবার রাতে দুর্ঘটনায় পড়েন বলে পুলিশ জানায়।
কালকিনি থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালকিনি থেকে সমিতির হাটে যাওয়ার পথে খালেকের মোড় এলাকায় মটর সাইকেল নিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান লিটন।
লিটনকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত সাড়ে ৩টার দিকে লিটন মারা যান।
লিটন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের শাজাহান মাতুব্বরের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআর/এমআই/১৩১৩ ঘ.
bdnews24