২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডে শ্রমিক বিক্ষোভ-ভাংচুর

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) কোরীয় এক জুতা কারখানায় বেতন বৈষম্যের অভিযোগে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) কোরীয় এক জুতা কারখানায় বেতন বৈষম্যের অভিযোগে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। শনিবার রাত সোয়া ৮টা পর্যন্ত ইপিজেড এলাকার বাইরে মূল সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আধঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। বিকাল সাড়ে ৫টার দিকে বন্দর থানাধীন ইপিজেড এলাকায় অবস্থিত কোরিয়ান ব্যবসায়িক গ্র"প ইয়ংওয়ান'র মালিকানাধীন ইয়ংওয়ান স্পোর্ট সু লিমিটেডে (ওয়াইএসএসএল) শ্রমিক বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শেখ শাহীনুর রহমান, মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক হারুনুর রশিদ, ব্যাবস্থাপক জাফরি সাব্বির,উপ-পরিচালক নুরুল আলম এবং তিন শ্রমিক আহত হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট নাজমুল হাসান। তিনি বলেন, "প্রথমে ওয়াইএসএসএল নামের এক প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ করে। পরে তাতে ইয়ংওয়ান গ্র"পের অন্য শ্রমিকরাও এতে যোগ দেয়।" এ বিষয়ে ইয়ংওয়ান গ্র"পের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। শ্রমিকরা কারখানার বিভিন্ন তলায় ভাংচুর এবং আশপাশের ইয়ংওয়ানের আরো কয়েকটি প্রতিষ্ঠানে ভাংচুরের চেষ্টা চালায়। শাহীনুর ও হারুনুর স্থানীয় বেপজা হাসপাতালে এবং নুরুল আলম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হয়েছেন। ওয়াইএসএসএল'র পাশের ইয়ংওয়ানের আরেক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নামপ্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার দিকে ইপিজেড'র ২ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীরা নতুন পে-স্কেলে বেতন বৈষম্য কমানোর দাবিতে বিক্ষোভ করে এবং এক পর্যায়ে কাজ বন্ধ করে বের হয়ে আসে। এরপর শ্রমিক-কর্মচারীরা কারখানাটির বাইরে অবস্থান নেয় এবং মূল ফটকে ভাংচুর করে। ইপিজেড এলাকার বাইরে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ শ্রমিকরা মূল সড়ক আধঘন্টা অবরোধ করে রাখে বলে জানান ওই কর্মকর্তা। বিক্ষোভের আগে বেপজা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা করলেও তাতে কোনো ফল হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৪০ ঘ.