২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ সিটি করপোরেশন হবে: সৈয়দ আশরাফ

ময়মনসিংহ পৌরসভাকে শিগগিরই সিটি করপোরেশনে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 12:28 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ময়মনসিংহ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ পৌরসভাকে শিগগিরই সিটি করপোরেশনে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়া দেশের সব পুরনো জেলা শহরকে পর্যায়ক্রমে সিটি করপোরেশন করার কথা বলেন তিনি। শনিবার ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একথা বলেন। দুপুরে জেলা শহরের পাটগুদাম এলাকায় নির্মাণাধীণ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি। পৌরসভায় দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, "স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার আইন নেই। আমরা মহাজোট থেকে সমর্থন দেওয়ার কথা বলেছি।" এ সময় জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া, পুলিশ সুপারিনটেনডেন্ট খন্দকার গোলাম ফারুক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাজিম উদ্দিন আহমেদ মন্ত্রীর সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৩ ঘ.