সাভার, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতার দাবিতে শনিবার ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ছয়টি পোশাক কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভের এক পর্যায়ে একটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, আশুলিয়ার জামগড়া এলাকার স্টার লিংক গ্র"প, স্টারলিংক ক্রিয়েশন লিমিটেড ও ডিকে গ্র"প, নরসিংহপুর এলাকার ডেবনিয়া সোয়েটার্স লিমিটেড ও বান্ধো ডিজাইন লিমিটেড এবং ডিইপিজেডের পুরাতন জোনের আলফা প্যাটেন্ড লিমিটেডে শ্রমিকরা সকাল ৮টার দিকে কারখানায় ঢুকে দাবি আদায়ে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে।
সকাল ১০টার দিকে স্টারলিংক গ্র"প, ডেবনিয়া সোয়েটার্স লিমিটেড ও বান্ধো ডিজাইন লিমিটেড কারখানার শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের সমঝোতা হলে শ্রমিকরা কাজে যোগ দেয়।
দুপুর ১২টার দিকে স্টারলিংক ক্রিয়েশন লিমিটেডের শ্রমিকরা কারখানার ভেতরে আরো উত্তেজিত হয়ে ওঠলে কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে। দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যায়।
ডিকে গ্র"প ও আলফা প্যাটেন্ড লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক চলছে।
ঘটনার সত্যতা স্বীকার করে আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশৃঙ্খলা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৫৫৭ ঘ.
bdnews24