ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসগারে সৃষ্ট লঘুচাপটি অন্ধ্র উপকূল অতিক্রম করার পর দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাবে দেশে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আয়েশা খাতুন এ তথ্য জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টি হয়।
শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিুচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মুছুলিপট্টনাম-এর কাছ দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ঊপকুল অতিক্রম করে।
এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং ক্রমান্বয়ে দূর্বল হয়ে গুরত্বহীন হয়ে পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৭৫২ ঘ.
bdnews24