ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্মহননের পথ বেছে না নিয়ে আত্মবিশ্বাসী হয়ে সব ধরনের অন্যায়-অত্যাচার মোকাবেলার জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশে নারীদের উত্ত্যক্ত করার প্রবণতা বেড়ে যাওয়ার প্রবণতার প্রেক্ষাপটে তিনি বৃহস্পতিবার রোকেয়া দিবসের অনুষ্ঠানে নারী সমাজের প্রতি এ আহ্বান জানান।
অধিকার আদায়ের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে নারীদের প্রতি পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন তিনি।
ওসমানী স্মৃতি মিলনায়তনের এ অনুষ্ঠানে নারী উন্নয়নে অবদানের জন্য এ বছরের রোকেয়া পদক দেওয়া হয় মেহের কবীর ও আয়শা জাফরকে।
প্রধানমন্ত্রী বলেন, "ইভটিজিং প্রতিরোধে নারীদের আরো প্রতিবাদী হতে হবে, সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে। শুধু আইন করলেই হবে না, ইভটিজিং বন্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।"
সন্তানদের সচেতন করে তুলতে উত্ত্যক্তকারীদের পরিবারের প্রতি আহ্বান জানান তিনি।
উত্ত্যক্তকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "যারা ইভটিজিং করছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো- তাদের ঘরেও তো মা-বোন আছে। তারা যে কাজ করছে, তাদের মা-বোন-স্ত্রী'র সঙ্গে সে রকম আচরণ করলে তাদের কেমন লাগতো?"
গত কয়েক মাসে উত্ত্যক্তকারীদের হামলায় নিহত হন এক কলেজ শিক্ষক ও অন্তত দুই অভিভাবক। বছরের প্রথম নয় মাসে ২০ জন নারী উত্ত্যক্তের যন্ত্রণায় আত্ম হননের পথ বেছে নিয়েছেন বলে নারী সংগঠন মহিলা পরিষদ স
bdnews24