২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুর রউফ

সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী আবার সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 04:54 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী আবার সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে নির্বাচনে সরাসরি ভোটে অর্ডিনারি গ্র"পে ১৭ জন এবং অ্যাসোসিয়েট গ্র"পে সাতজন নির্বাচিত হন। বুধবার বিকালে তাদের মধ্য থেকে একজন সভাপতি ও তিনজন সহসভাপতি মনোনীত করা হয়। এরা হলেন- সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন খান চৌধুরী, জুনিয়র সহসভাপতি সাইদুর রহমান বাচ্চু ও আলতাফ হোসেন। আব্দুর রউফ এ নিয়ে তিনি দুইবার সভাপতি হন। এছাড়া সরাসরি ভোটে তার প্যানেল সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। মঙ্গলবার মধ্যরাতে নির্বাচন কমিশন কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করা হয় বলে কমিশন চেয়ারম্যান গাজী আব্দুল বারী শেখ জানান। বেসরকারি ফলাফলে অর্ডিনারি গ্র"পের ১৭টি পদের মধ্যে মুক্তার প্যানেল ১৩টি ও সিরাজুল ইসলাম খানের প্যানেল তিনটিতে জয় পেয়েছে। এ গ্র"পের একটি পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। অপরদিকে অ্যাসোসিয়েট গ্র"পের সাতটি পদের মধ্যে সিরাজুল ইসলাম খানের প্যানেল পাঁচটি ও মুক্তার প্যানেল দুইটি পদে বিজয়ী হয়। অর্ডিনারি গ্র"পের বিজয়ীরা হলেন- সৈয়দ আব্দুর রউফ মুক্তা, এম এ রউফ পাতা, মোশারফ হোসেন মুন্না, শফিক মোহাম্মদ রুমন, গোলাম মোস্তফা তালুকদার, রুহুল আমিন সিদ্দিকী, নুর কায়েম সবুজ, আব্দুল মতিন খান চৌধুরী, নজরুল ইসলাম ফারদিন, মাসুদ হাসান খান, সাইদুর রহমান বাচ্চু, রাশেদ ইউসুফ জুয়েল, জিহাদ আল ইসলাম, সিরাজুল ইসলাম খান, সাজিরুল ইসলাম আলভী ও ওয়াহেদুল ইসলাম। এছাড়া জাহাঙ্গীর আলম রতন ও সম দুলাল রায়হান সমান সংখ্যক (১৪০) ভোট পাওয়ায় এ পদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। তবে তাদের পক্ষ থেকে দু'জনকে জয়ী ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। অ্যাসোসিয়েট গ্র"পে বিজয়ী হয়েছেন- মুক্তা প্যানেলের এমদাদুল হক, বেলাল হোসেন ও আসাদুজ্জামান, সিরাজুল ইসলাম প্যানেলের আলতাফ হোসেন, নজরুল ইসলাম, আব্দুল হামিদ ও জাহিদুল ইসলাম বাবু। নির্বাচনে অর্ডিনারি গ্র"পে ৩০২ জনের মধ্যে ২৭৮ জন এবং অ্যাসোসিয়েট গ্র"পে ৭৭জন ভোটার ভোট প্রদান করেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চেম্বার ভবনে ভোট গ্রহণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৬ ঘ.