ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কসবা উপজেলার চন্দ্রপুর এলাকার মসজিদের এক ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে মসজিদের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোহাম্মদ ইয়াসিনের (৫৫) বাড়ি জেলার মজলিশপুর গ্রামে।
কসবা থানার ওসি মো. হাম্মাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইয়াসিন গত তিন মাস যাবত চন্দ্রপুর মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি বলেন, "ইয়াসিন এবং মসজিদের মুয়াজ্জিন মাওলানা ওসমান গনি একই সঙ্গে মসজিদে থাকতেন। কিন্তু ঘটনার পর থেকেই ওসমান পলাতক রয়েছেন।"
এ ঘটনায় কসবা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৩৪৪ ঘ.
bdnews24