ঝিনাইদহ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ সদর উপজেলার একটি মাঠ থেকে এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেরার কুলচরা গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ বলেছে, নিহত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে প্যান্টস ছিলো।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা অন্য কোনো স্থান থেকে অপহরণ করে এনে কুলচরা গ্রামের মাঠে তাকে হত্যা করে রেখে যায়।
ওসি জানান, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24