ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তহবিল স্থানান্তরের অভিযোগ ওঠার পর চলমান আলোচনার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, এক্ষেত্রে সত্য প্রকাশই বেশি গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের ভাবমূর্তি ব্যক্তি ইউনূসের ওপর নির্ভর করে না।
গত সপ্তাহে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে শান্তিতে নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের কোটি কোটি ডলার নিয়ম বহির্ভূতভাবে অন্য তহবিলে সরানোর অভিযোগ তোলা হয়। গ্রামীণ ব্যাংক অবশ্য ওই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
এ অভিযোগ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দিলেও গত ৫ ডিসেম্বর ইউনূসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মঙ্গলবার তার কার্যালয়ে ইউনূসের বিষয়ে সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক অনিয়ম হলে কেউ যত বড়ই হোন না কেন, আইনের ঊর্ধ্বে নন।
"এখানে ইমেজের চেয়ে সত্য প্রকাশই গুরুত্বপূর্ণ। তদন্তে যদি অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়, তাহলে প্রমাণ হবে- বাংলাদেশের মানুষ সত্য প্রকাশ করতে জানে।"
দেশের পক্ষে একমাত্র নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24