২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে হামলায় ৬ ছাত্র আহত

গাজীপুরের টঙ্গীতে প্রতিপক্ষ গ্র"পের হামলায় আহত হয়েছে ছয় ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 12:10 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

গাজীপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গীতে প্রতিপক্ষ গ্র"পের হামলায় আহত হয়েছে ছয় ছাত্র। আধিপত্য বিস্তার নিয়ে সোমবার সকালে চেরেগালী মার্কেট এলাকায় টঙ্গী কলেজের একটি গ্র"প আরেকটি গ্র"পের ওপর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে আছেন- শিমুল, সোহেল, সুমন ও সানি। এদের মধ্যে শিমুল ও সোহেলকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল রহিম সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাইফুল ইসলাম গ্র"পের শিমুল, সোহেল সানি ও সুমন সহপাঠীদের সঙ্গে কলেজে যাচ্ছিলেন। চেরেগালী মার্কেট এলাকায় আগে থেকেই অপেক্ষমান আজিম হায়দার গ্র"পের ছাত্ররা তাদের আটকায়। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আজিমের সমর্থকরা রড ও লাঠিসোটা নিয়ে সাইফুল গ্র"পের ওপর হামলা চালায়। এএসআই জানান, স্থানীয়রা আহত ছয়জনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়। পরে দুজনকে ঢাকায় পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৯ ঘ.