২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি পণ্য চুরি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান থেকে রপ্তানি পণ্য চুরি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিল্প পুলিশের কার্যক্রমের মাধ্যমে শ্রমিক তার ন্যায্য পাওনা এবং মালিক উৎপাদনের নিশ্চয়তা পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান থেকে রপ্তানি পণ্য চুরি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিল্প পুলিশের কার্যক্রমের মাধ্যমে শ্রমিক তার ন্যায্য পাওনা এবং মালিক উৎপাদনের নিশ্চয়তা পাবে। শনিবার দুপুরে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) সংলগ্ন বন্দর লেবার কলোনিতে শিল্প পুলিশ-৩ চট্টগ্রাম এর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "দেশের শিল্প এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে শ্রমিক নামধারী কিছু বহিরাগত অপ্রীতিকর ঘটনা ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে নিরাপত্তার অভাবে অনেক শিল্প মালিক উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হন। এতে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়।" শিল্প পুলিশ শিল্পাঞ্চলে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মালিক ও শ্রমিকের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট সব মহলের আস্থা অর্জন করবে। একটি শক্তিশালী গোয়েন্দা ইউনিটের মাধ্যমে তারা কার্যক্রম পরিচালনা করবে।" তিনি বলেন, "দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চট্টগ্রামের শিল্প কারখানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানকার শিল্পের সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন রাখতেই শিল্প পুলিশের ইউনিট স্থাপন করা হয়েছে।" সমাবেশে সভাপতিত্ব করেন শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী দিলীপ বড়