২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ১৩

ধান কাটা নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দু'দলের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

গাইবান্ধা, ০৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধান কাটা নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দু'দলের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পূর্ব রতনপুর গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে মুহসিন আলী (১৮), ইয়াদ আলী (৩৫), মজদার মিয়া (৩০), রিনা বেগম (৩৫), আব্দুল জলিল (৭০), মতলব আলী (৬৫), সুলতান মিয়া (৩৫) ও রেজা মিয়াকে (৩৫) ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে পুলিশ মজনু মিয়া ও লতিফ মিয়া নামে দু'জনকে গ্রেপ্তার করেছে। ফুলছড়ি থানার ওসি আফজাল হোসেন বলেন, উপজেলার পূর্ব রতনপুর গ্রামের ইউনুছ আলী ও আফতাব হোসেনের মধ্যে কিছু জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলে আসছে। সকালে বিরোধপূর্ণ জমিতে আফতাবের লোকজন ধান কাটতে গেলে ইউনুছ আলী লোকজন নিয়ে বাধা দেন। এতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৮ ঘ.