চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর নিউমার্কেট মোড়ে বুধবার রাতে ছিনতাইয়ের অভিযোগে একজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
রফিক প্রকাশ গাণ্ডু রফিক (৪৮) নামের ওই ব্যক্তি নগরীর পাথরঘাটার আশরাফ আলী সড়কের মোহাম্মদ বশিরের ছেলে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে নিউমার্কেট মোড়ে এক মহিলা রিকশাযাত্রীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় রফিককে ধরে ফেলে পথচারীরা।
পরে আশপাশের ব্যবসায়ীরাসহ তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
গুরুতর আহত রফিককে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/০০০৮ ঘ.
bdnews24