ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীর চর থানা এলাকায় তিন বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টাকারী এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মোশারফ নামে ওই ব্যক্তিকে বুধবার সকালের দিকে থানায় দেয় স্থানীয়রা। তিনি পেশায় রিক্সাচালক।
কামরাঙ্গির চর থানার ওসি মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে মোশারফ নামে এক রিক্সাচালক শিশুটিকে রিক্সার গ্যারেজের পেছনে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিৎকারে আশপাশের লোকজন তাকে ধরে পুলিশের হাতে দেয়।
শিশুটি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে ওসি জানান।
ওসি বলেন, মোশারফ থানায় আটক রয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২০৪৮ ঘ.
bdnews24