ময়মনসিংহ, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম) - ময়মনসিংহে চোরাই রাবার বোঝাই ট্রাকসহ দুজনকে আটক করেছে র্যাব।
বুধবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার দিগারকান্দা এলাকায় ট্রাকটি আটক করা হয়।
র্যাব-৯ এর কোম্পানী-২ ময়মনসিংহের অধিনায়ক মেজর জাভেদ সাংবাদিকদের জানান, র্যাবের একটি দল চোরাই রাবার ভর্তি ট্রাকসহ শাহীন ও শেখ ফরিদকে আটক করে।
এর মধ্যে শাহীনের বাড়ি বরিশাল এবং শেখ ফরিদের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, ফুলবাড়ীয়ার সন্তোষপুর রাবার বাগানের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় তারা এসব রাবার ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
র্যাব কর্মকর্তা জানান, আটকৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24