২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক অজয় দাশগুপ্তের মায়ের মৃত্যু

দৈনিক সমকাল পত্রিকার সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্তের মা রেণুকা দাসগুপ্ত মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক সমকাল পত্রিকার সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্তের মা রেণুকা দাসগুপ্ত মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুর সময় রেণুকা দাসগুপ্তের বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৮১৫ঘ.