২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোস্তাক ডিআরইউ'র সভাপতি, জামাল সম্পাদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মোস্তাক হোসেন (দৈনিক ভোরের ডাক) ও সাধারণ সম্পাদক পদে জামাল উদ্দিন (দৈনিক ইত্তেফাক) নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 04:53 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মোস্তাক হোসেন (দৈনিক ভোরের ডাক) ও সাধারণ সম্পাদক পদে জামাল উদ্দিন (দৈনিক ইত্তেফাক) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হয়। আটশ ৯৬ জন ভোটারের মধ্যে সাতশ চারজন ভোট দেন। রাতে ডিআরইউ মিলনায়তনের সামনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার গোলাম সারোয়ার। মোস্তাক হোসেন পান তিনশ ৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বার্তা সংস্থা বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আলমগীর হোসেন তার চেয়ে ৬৫ ভোট কম পেয়েছেন। সহ-সভাপতি পদে দৈনিক সকালের খবর'র আজমল হক হেলাল চারশ দুই ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের কাগজের ইখতিয়ার উদ্দিন পেয়েছেন দুশ ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের জামাল উদ্দিন দুশ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়া দিগন্তের শওকত ওসমান রচি পান দুশ সাত ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দুশ ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের গ্যালমান শফি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক আমার দেশের জাকির হোসেন পেয়েছেন দুশ ৫৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে চারশ ১০ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক আমাদের সময়ের বিশেষ প্রতিনিধি শামসুদ্দিন আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক করতোয়ার ওসমান গণি বাবুল পান দুশ ৩৫ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের কবির আহমেদ খান তিনশ ৯১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দিগন্ত টিভির সৈয়দা লুৎফা শাহানা পেয়েছেন ২৭৯ ভোট। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে দৈনিক বাংলাবাজার পত্রিকার মশিউর রহমান তিনশ ৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক করতোয়ার মোতাহার হোসেন পেয়েছেন তিনশ ২১ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের কামরুল হাসান দর্পণ পেয়েছেন চারশ ১৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে লড়াই করে বার্তাসংস্থা টিভিএনএ'র মেহেদী আজাদ মাসুম পেয়েছেন দুশ ১৯ ভোট। দপ্তর সম্পাদক পদে ডেইলি স্টারের জসিম উদ্দিন খান চারশ ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক জনপদের মমতাজ উদ্দিন পেয়েছেন দুশ ১৪ ভোট। অর্থ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের সালাউদ্দিন বাবলু ও ক্রীড়া সম্পাদক পদে দিগন্ত টিভির শফিকুল ইসলাম শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এরা হলেন, ইলিয়াস হোসেন (বাংলা ভিশন), আমিনুল হক ভূঁইয়া (বাংলাদেশ প্রতিদিন), শহীদুল ইসলাম, কিশোর কুমার সরকার (ভোরের কাগজ), নাজমুল আহমেদ তৌফিক (বাংলা বাজার), হাসান আজাদ (বাংলা নিউজ), এস এম মুন্না মিয়া, শওকত আলী খান, আতিকুর রহমান (আজকালের খবর)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২২৬ ঘ.